ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল করায় ছেলেকে বিএমডব্লিউ উপহার বাবার! ডিজিটাল সিটিতে অ্যানালগ ট্রাফিক টানা দ্বিতীয়বার এমএলএসের গোল্ডেন বুট জিতলেন মেসি বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’ অক্টোবর মাসে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলাদেশ ব্যাংকের তরুণ উদ্যোক্তা বাছাই কার্যক্রম শুরু আজ তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল

তৃতীয় বিয়ের পরিকল্পনা করছেন আমির খান!

#

বিনোদন ডেস্ক

২০ নভেম্বর, ২০২১,  9:54 PM

news image

বলিউড সুপারস্টার আমির খান। শোনা যাচ্ছে, তৃতীয় বিয়ের পরিকল্পনা করছেন তিনি। আমিরকে ডাকা হয় ‘মিস্টার পারফেক্টশনিস্ট’। সিনেমায় চরিত্র রূপায়ন থেকে শুরু করে সব কাজ খুব নিখুঁতভাবে করতে পছন্দ করেন তিনি। তবে তার ব্যক্তিগত জীবনের হিসাবটা একটু অন্য রকম। প্রথমে ভালোবেসে রিনা দত্তকে বিয়ে করেন। পরে তাকে ডিভোর্স দিয়ে নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে ঘর বাঁধেন আমির। কিন্তু কিছুদিন আগে সেটিও ভেঙে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘লাল সিং চাড্ডা’ সিনেমা মুক্তির পরই তৃতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন আমির খান। এখনই বিয়ে করছেন না কারণ তিনি চাইছেন না ব্যক্তিগত কারণে তার সিনেমার ওপর প্রভাব পড়ুক। সাবেক এক সহ-অভিনেত্রীকে বিয়ের পরিকল্পনা করেছেন এই অভিনেতা। ১৯৮৬ সালে কয়েকজন বন্ধুর সহযোগিতায় ম্যারেজ রেজিস্টার অফিসে গিয়ে বিয়ে করেন রিনা ও আমির। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান— জুনাইদ ও ইরা। ২০০২ সালে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়। রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওয়ের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এই অভিনেতার ‘লগান’ সিনেমার সেটেই তাদের পরিচয় হয়। এক সময় বন্ধুত্ব থেকে প্রেম এবং পরবর্তী সময়ে ২০০৫ সালে এই জুটির বিয়ে হয়। গত ৩ জুলাই হঠাৎ করেই কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন আমির। এক যৌথ বিবৃতি তারা জানান, স্বামী-স্ত্রী হয়ে নয়, তবে সহযোগী এবং একে অন্যের পরিবার হিসেবে থাকবেন তারা। এছাড়া তাদের একমাত্র ছেলে আজাদ রাও খানের দেখাশোনা দু’জন মিলেই করবেন। এমনকি সিনেমা, পানি ফাউন্ডেশন এবং অন্য প্রজেক্ট— যেগুলোতে তাদের প্যাশন রয়েছে সেগুলোতেও একসঙ্গে কাজ করবেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম