ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমকে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্ব টিকিয়ে রাখতে কৌশলগত লড়াইয়ে হামাস যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ ডিসেম্বরের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় বাংলাদেশ: রাশেদুল হক টানা তৃতীয় দফায় ৭৬৯৮ টাকা কমল স্বর্ণের দাম স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি, আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩ পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অনিশ্চিত মুস্তাফিজ

#

ক্রীড়া প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২১,  4:32 PM

news image

আগামী সোমবার (২২ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে অনিশ্চিত পেসার মুস্তাফিজুর রহমান। শনিবার পাকিস্তানের কাছে ৮ উইকেটে পরাজিত হওয়া সিরিজের দ্বিতীয় ম্যাচে তৃতীয় ওভার বল করার সময় হঠাৎ ব্যথা অনুভব করেন ফিজ। তৃতীয় ওভারে এক বল করার পর মাঠ ছাড়েন মুস্তাফিজ।

তার আগে নর্দার্ন গ্যালারি থেকে উঁচু দেয়াল টপকে  মাঠে প্রবেশ করেন এক দর্শক। মাঠে প্রবেশ করেই দৌঁড়ে দিয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে মুস্তাফিজের পা ছোঁয়ার চেষ্টা করেন ঐ দর্শক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, রবিবার মুস্তাফিজের অবস্থা পুনঃমূল্যায়ন করা হবে। এরপর তৃতীয় ম্যাচে তার অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম