ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ ফেব্রুয়ারি, ২০২৩,  4:44 PM

news image

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু ক্ষয়ক্ষতির হালনাগাত তথ্য জানাতে গিয়ে বলেছেন, এ মাসের শুরুতে ভয়াবহ ভূমিকম্পে ৩৯ হাজার ৬৭২ জন মানুষ প্রাণ হারিয়েছেন। জাতিসংঘ জানিয়েছে ওই ভূমিকম্পে সিরিয়ায় মারা গেছে ৫ হাজার ৮০০’র বেশি মানুষ। এই হিসাব অনুসারে ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মোট ৪৫ হাজারেরও বেশি লোক নিহত হয়েছেন। তবে এখনও উদ্ধার অভিযানে ধ্বংসস্তূপের ভেতর থেকে মৃতদেহ বের হয়ে আসছে। আধুনিক তুরস্কের ইতিহাসে ৭.৮ মাত্রার এই ভূমিকম্পটি ছিল সবচেয়ে ভয়াবহ তুরস্কের কাহরামানমারাস এলাকায় ধ্বংসস্তূপের নিচে ২৫৮ ঘণ্টা আটকে থাকার পর নেসলিহান কিলিচ নামে একজন নারীকে গতকাল শুক্রবার উদ্ধার করা হয়। এ ছাড়া আন্তাকিয়া শহরে একটি ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকে ওসমান নামে ১২ বছরের এক শিশুকে জীবিত অবস্থায় ১৭টি মৃতদেহের সঙ্গে উদ্ধার করে আনে উদ্ধারকর্মীরা। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় জানান, কমপক্ষে ২০০টি এলাকায় এখনও উদ্ধার তৎপরতা চলছে। অন্যদিকে, জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, ৯ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ১৪৩ টি ট্রাক জরুরি ত্রাণ নিয়ে তুরস্ক থেকে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে প্রবেশ করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম