ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

তুরস্কে সন্ত্রাসীরা কখনই সফল হবে না: এরদোয়ান

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ অক্টোবর, ২০২৩,  4:45 PM

news image

তুরস্কের পার্লামেন্টে দেওয়া ভাষণে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ‘সন্ত্রাসীরা’ কখনোই তুরস্কে তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। এরদোয়অন বলেন, আঙ্কারায় সর্বশেষ সন্ত্রাসী হামলা সন্ত্রাসবাদের শেষ ঝাঁকুনি। তিনি বলেন, শান্তি ও নাগরিক নিরাপত্তা নষ্ট করার চেষ্টা করা সন্ত্রাসীরা কখনোই সফল হবে না। তিনি আরও বলেন,  ‘সন্ত্রাসী’ গোষ্ঠীগুলোর মধ্যে রাজনৈতিক হিসাব-নিকাশ দিয়ে মনোবল বাড়ানোর বোঝা অনেক ভারী হবে। তুরস্কের রাজধানী আঙ্কারায় গতকাল রবিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে আত্মঘাতী বোমা হামলা হয়। এর দায় স্বীকার করে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ উল্লেখ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছে আঙ্কারা। তুরস্কের পক্ষ থেকে  ইরাকের উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়ে পিকেকের স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আঙ্কারায় স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটের দিকে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, দুই সন্ত্রাসী বাণিজ্যিকভাবে ব্যবহৃত হালকা ধরনের একটি বাহনে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনের ফটকের সামনে বোমা হামলা চালান। এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেন। অন্যজনকে প্রতিহত করা হয়। এ ছাড়া হামলায় দুই পুলিশ কর্মকর্তা সামান্য আহত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম