ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
আগাম বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার নির্দেশ পাউবোর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি, বাড়ল ছুটি অব্যবহৃত মোবাইল ডেটার মেয়াদ আনলিমিটেড করার ব্যবস্থা নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ব ধরিত্রী দিবস আজ উন্নয়ন বাজেটে বেজায় ফাঁক রামেকে কর্মবিরতির পর কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা যুদ্ধবিরতি বাড়লেও বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত বাস ভাড়া বেশি আদায় করা যাবে না: মালিক সমিতি গাইবান্ধায় এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ৬৫০, বহিস্কার ১ নাটকীয় জয়ে ফাইনালে ইন্টার মিলান

তুরস্কে পৌঁছালো ইউক্রেনের শস্যবাহী প্রথম জাহাজ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ আগস্ট, ২০২২,  11:28 AM

news image

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের পর এই প্রথম ইউক্রেনের শস্যবাহী একটি জাহাজ তুরস্কের বসফরাস প্রণালীতে পৌঁছেছে। এর আগে গত সোমবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর ১৫৮ দিন পর ইউক্রেনের খাদ্যশস্য ভর্তি জাহাজ বিভিন্ন দেশের উদ্দেশে কৃষ্ণসাগরের বন্দর ত্যাগ করে। ইউক্রেনীয় শস্য বহনকারী সিয়েরা লিওন-পতাকাবাহী কার্গো জাহাজ রাজোনি তুরস্কের ইস্তাম্বুলের কাছে দেখা যায়। এর আগে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর জানিয়েছেন,

নিরাপদ পরিবহন চুক্তির আওতায় রওয়ানা দেওয়া খাদ্যশস্য বোঝাই ইউক্রেনের জাহাজ ইস্তানবুলে নোঙর করবে। সেখানে যৌথ সমন্বয় কেন্দ্র জাহাজ তদারকি করবে। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেনে আকমণের পর ইউক্রেনের বন্দরগুলো অবরুদ্ধ ছিল।তবে গত ২২ জুলাই শস্য পরিবহনে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় দু’দেশ জাহাজ চলাচল আবারও শুরু করার ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছায়। জাতিসংঘ ও তুরস্ক আলোচনার মাধ্যমে স্থির করেছে যে সাগরের একটি নিরাপদ করিডোর দিয়ে এই শস্যবাহী জাহাজ চলবে। চুক্তির শর্ত বলছে, ইউক্রেন থেকে খাদ্যবাহী কোনো জাহাজে রাশিয়া আক্রমণ করবে না, তবে এসব জাহাজে করে ইউক্রেন যেন অস্ত্র আনা নেওয়া করতে পারে তা নিশ্চিত করবে তুরস্ক। সূত্র: আল-জাজিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম