ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

তুরস্কে ধ্বংসস্তূপের নিচে ১৮২ ঘণ্টা আটকে ছিল কিশোর, অবশেষে উদ্ধার

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ ফেব্রুয়ারি, ২০২৩,  10:43 AM

news image

তুরস্কে ধ্বংসস্তূপের নিচে থেকে ১৮২ ঘণ্টা পর এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। সোমবার তুরস্কের হাতাই প্রদেশে ধ্বংসস্তূপের নিচে থেকে ১৩ বছরের ওই কিশোরকে জীবিত উদ্ধার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, দক্ষিণাঞ্চলের হাতাই প্রদেশে ধ্বংসস্তূপের নিচে থেকে ওই কিশোরকে বের করে আনছেন উদ্ধারকর্মীরা। এ সময় ওই কিশোরকে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল। প্রচণ্ড ঠাণ্ডার কারণে কম্বল দিয়ে ওই কিশোরের শরীর ও মাথা ঢেকে রাখা হয়েছিল। তবে এ সময় ওই কিশোর একজন উদ্ধারকারীর হাত আঁকড়ে ধরে। উল্লেখ্য, গত সোমবার ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয় তুরস্কের দক্ষিণাঞ্চল ও প্রতিবেশী সিরিয়ার সীমান্তবর্তী এলাকায়। ভয়াবহ এই ভূমিকম্পে বিধ্বস্ত হয় ওইসব এলাকা। বিভিন্ন উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহত কিংবা জীবিতদের বের করে আনার জন্য উদ্ধার প্রচেষ্টা এখনও অব্যাহত রেখেছে। তবে সময় যত গড়াচ্ছে, জীবিত কাউকে উদ্ধারের আশা ততই ক্ষীণ হয়ে আসছে। এরপরও কিছু ঘটনা বেশ শোরগোল ফেলে দিয়েছে। এই কিশোরকে উদ্ধারের ঘটনাও তেমন একটি। এদিকে, ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় রিপোর্ট লেখা পর্যন্ত মৃতের সংখ্যা ৩৭ হাজারে দাঁড়িয়েছে। তাদের মধ্যে তুরস্কে ৩১ হাজার ৬৪৩ জন ও সিরিয়ায় ৫ হাজার ৭‘৪ জন নিহত হয়েছে। সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম