ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

তুরস্কের সুইডিশ কনস্যুলেটে বন্দুক হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ আগস্ট, ২০২৩,  5:42 PM

news image

তুরস্কের সুইডিশ কনস্যুলেটে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে এক কর্মী আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার দেশটির ইজমির প্রদেশে অবস্থিত সুইডেনের ওই কনস্যুলেটে হামলার ঘটনা ঘটে। অবশ্য ঠিক কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইজমিরে সুইডেনের অনারারি কনস্যুলেটে সশস্ত্র হামলায় একজন তুর্কি কর্মচারী গুরুতর আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রদেশটির স্থানীয় গভর্নরের কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার ইজমিরের কনক জেলায় একজন ‘মানসিক প্রতিবন্ধী’ ব্যক্তি এই হামলা চালান। তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি জানিয়েছে, সুইডেনের অনারারি কনস্যুলেটের বাইরে হামলাটি হয়েছিল। হামলায় আহত ওই কর্মচারী একজন নারী এবং তিনি কনস্যুলেটের কূটনৈতিক মিশনে সচিব হিসেবে কর্মরত। তার অবস্থা আশঙ্কাজনক বলে এতে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে তুরস্কের আরেক সম্প্রচার প্রতিষ্ঠান হ্যাবের তুর্ক জানিয়েছে, হামলার এই ঘটনাটি ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে বিরোধের কারণে হয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনার পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্যের তাৎক্ষণিক কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। গভর্নরের কার্যালয় জানিয়েছে, তুর্কি কর্তৃপক্ষ বন্দুকসহ হামলাকারীকে আটক করেছে এবং তদন্ত শুরু করেছে। সূত্র: রয়টার্স, আল জাজিরা, ডেইলি সাবাহ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম