ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

তীর্থযাত্রীদের বহনকারী বাস খাদে, নিহত ৭

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ আগস্ট, ২০২৩,  4:53 PM

news image

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। রোববার (২০ আগস্ট) উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় গুজরাট থেকে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পড়ে এই ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ৩৫ যাত্রী নিয়ে বাসটি উত্তরাখণ্ডের গঙ্গোত্রী থেকে ফিরছিল। পথে গঙ্গনানি এলাকায় এটি দুর্ঘটনার শিকার হয়। দিল্লিতে থাকা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুশকার সিং ধামি দুর্ঘটনার বিষয়ে রাজ্যের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তিনি জরুরি ভিত্তিতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করতে তাদের নির্দেশ দিয়েছেন। দিল্লিতে থাকা মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনার বিষয়ে শীর্ষ কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এবং দ্রুত গতিতে ত্রাণ ও উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং মেডিক্যাল টিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে সহায়তা দেওয়ার জন্য দেহরাদুনে একটি হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। এদিকে দুর্ঘটনায় হতাহতদের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শোক প্রকাশ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও। গুজরাটি ভাষায় করা পোস্টে তিনি বলেছেন, ‘উত্তরাখণ্ডে খাদে বাস পড়ে যাওয়ায় গুজরাটের কয়েকজন তীর্থযাত্রী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি শোকাহত।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম