ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

তীব্র শীতে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ

#

নিজস্ব প্রতিনিধি

২৩ জানুয়ারি, ২০২৪,  11:08 AM

news image

তীব্র শীতে দেশের হাসপাতালগুলোতে ঠাণ্ডাজনিত রোগীর চাপ বেড়েছে। এর মধ্যে শ্বাসতন্ত্র ও ডায়রিয়ার রোগী বেশি। গত এক সপ্তাহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩২ হাজার ৯৮৯ জন রোগী। মারা গেছে ৫২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য মতে, গতকাল সোমবার সারা দেশে তিন হাজার ৬৮৮ রোগী হাসপাতালে ভর্তি হয়। এ সময়ে শ্বাসতন্ত্রের সমস্যায় মারা গেছে পাঁচজন। গত এক দিনে হাসপাতালে ভর্তি নতুন রোগীর মধ্যে শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছে এক হাজার ১৬৫ জন ও ভাইরাল ডায়রিয়াজনিত কারণে ভর্তি হয়েছে দুই হাজার ৫২৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত এক দিনে শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে নরসিংদী ও কিশোরগঞ্জ জেলায়। ডায়রিয়া নিয়ে ভর্তি রোগীদের মধ্যে নরসিংদী, ময়মনসিংহ, চট্টগ্রাম, পঞ্চগড় ও কক্সবাজার জেলার রোগী বেশি। চিকিৎসকরা বলছেন, ৫ শতাংশ রোগীর ক্ষেত্রে হাসপাতালে ভর্তির প্রয়োজন হলেও অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। ভর্তি রোগীদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা প্রায় ৮০ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত বছরের ১৫ নভেম্বর থেকে গতকাল পর্যন্ত ঠাণ্ডাজনিত কারণে দুই লাখ ৬৬ হাজার ৩০৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছে ৭২ হাজার ৯৩৭ জন ও ডায়রিয়াজনিত কারণে ভর্তি এক লাখ ৯৩ হাজার ৩৭০ জন। এই সময়ে শ্বাসতন্ত্রের সংক্রমণে মারা গেছে ৮১ জন ও ডায়রিয়ায় তিনজন। সবচেয়ে বেশি ২৩ জন খাগড়াছড়িতে, ৯ জন মৌলভীবাজারে ও ৭ জন হবিগঞ্জে মারা গেছে। -সূত্র : কালের কন্ঠ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম