ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

তিস্তা নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৩ শ্রমিক

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জুলাই, ২০২৩,  5:04 PM

news image

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নে তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় তিনজন নিখোঁজ হয়েছেন। রোববার (৯ জুলাই) সকাল ৮টায় ওই ইউনিয়নের ধুবনী এলাকায় হাজীর মোড়ের পশ্চিম পাশে তিস্তা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিরা হলেন, সফিকুল ইসলাম, ফজলুর রহমান ও আহেদুল ইসলাম। তাদের বাড়ি ওই ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে। সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু জানান, শনিবার সকালে ১৮ থেকে ২০ জন শ্রমিক একটি ডিঙি নৌকায় কাজের উদ্দেশ্যে তিস্তা নদী পাড় হওয়ার চেষ্টা করে। পরে মাঝ নদীতে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় অনেকেই সাতরিয়ে পাড়ে উঠলেও তিনজন নিখোঁজ রয়েছেন। ইতোমধ্যে হাতীবান্ধা ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম