ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: ডা. জাহিদ হোসেন সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা সূর্যগ্রহণ দেখতে স্পেনে উপচে পড়া ভিড়, হুলস্থুল কাণ্ড লঘুচাপ সৃষ্টি: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির সামরিক অবস্থানে হুতির হামলা, বেশ কয়েকজন হতাহত রাষ্ট্রপতি নির্বাচন: ভোট গ্রহণের জন্য ডাকা হয়েছে সংসদের বৈঠক দক্ষিণ আফ্রিকায় খনির বর্জ্যের স্তূপ ধসে নিহত ১৪ শ্রমিক কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া মহড়ার আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

তিলের নাড়ু তৈরির রেসিপি

#

লাইফস্টাইল ডেস্ক

১১ অক্টোবর, ২০২২,  11:19 AM

news image

নাড়ু একটি নামই জেন জিবে জল আনতে সক্ষম। শুধু তাই নয়, বাঙালির পছন্দের অন্যতম একটি মুখোরোচক খাবারও বটে। বিশেষ করে বিভিন্ন উৎসব-আয়োজনে থাকে এই নাড়ু। আর লক্ষ্মী পুজোর সঙ্গে নাড়ু, মুড়ির মোয়া কিংবা নিমকির একটি ঐতিহ্য জড়িত আছে। এক সময় মা-দাদি-নানিরা নিজ হাতে বিভিন্ন রকমের নাড়ু বানাতেন। তবে কালক্রমে কিছু নাড়ু বিলিন হলেও এখনও নারকেলের নাড়ু, তিলের নাড়ু আছে সমানভাবে। কারণ, বাঙালি স্বাদ সহজে ভোলে না। তবে নারকেলের নাড়ুর রেসিপি সহজ হলেও তিলের নাড়ু তৈরিতে আছে ভিন্নতা।

তিলের নাড়ু তৈরি করতে যা লাগবে

সাদা তিল ২০০ গ্রাম

আখের গুড় ২০০ গ্রাম

পানি আধা কাপ

ঘি ১ চামচ।

যেভাবে তৈরি করবেন

প্রথমেই তিল পরিষ্কার করে নিতে হবে। এবার পাত্রে পানি দিয়ে তাতে গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর তাতে তিল ভাজা দিয়ে নাড়তে থাকুন। ভালোভাবে পাক (মেশানো) হলে দুই মিনিট পরে নামিয়ে নিন। এরপর ঠান্ডা হলে হাতে ঘি বা তেল মাখিয়ে ছোট ছোট করে গোল্লা বানিয়ে নাড়ু বানিয়ে নিন। ঠান্ডা হলে পরিবেশন করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম