ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রজ্ঞাপন ছাড়াই বাড়তি বাসভাড়া আদায় এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নের মুখে নারী ক্রিকেট ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান মিয়ানমারের কারাগারে নারীরা অমানবিক নির্যাতনের শিকার: মানবাধিকার সংস্থা বছরের প্রথম দিনই বই পাবে শিক্ষার্থীরা, ৩০ নভেম্বরের মধ্যে পৌঁছাবে উপজেলায় কক্সবাজারে চাঞ্চল্যকর সাইফুল হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫ শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল দুর্যোগ মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবীকে বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনা

তিন মাসে সর্বজনীন পেনশনে যুক্ত ১৫ হাজার ৯০৫ জন

#

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২৩,  5:39 PM

news image

সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) চালু হওয়ার তিন মাসে প্রায় ১৬ হাজার মানুষ নিবন্ধন করেছেন। এতে ১৬ কোটি টাকার বেশি চাঁদা জমা পড়েছে। অর্থ মন্ত্রণালয়ের জাতীয় পেনশন কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি বছরের ১৭ আগস্ট বহুল প্রতীক্ষিত সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করা হয়। উদ্বোধনের দিন থেকেই সর্বজনীন পেনশন কর্মসূচি সরকার জন্য উন্মুক্ত করা হয়। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনায় নিয়ে সরকার এই কর্মসূচি চালু করে। আপাতত প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাসী- এ চার স্কিম নিয়ে সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে সরকার। উদ্বোধনের পর থেকে গত ১৮ নভেম্বর পর্যন্ত ১৫ হাজার ৯০৫ জন বিভিন্ন স্কিমে নিবন্ধন নিয়েছেন। এতে দেশ-বিদেশ মিলিয়ে গ্রাহকের ১৬ কোটি ৪ লাখ ২০ হাজার টাকা জমা পড়েছে। চার স্কিমের মধ্যে প্রগতিতে ৭ হাজার ২১ জনের ৮ কোটি ৬০ লাখ ৫৮ হাজার টাকা, সুরক্ষায় ৬ হাজার ৫২৮ জনের ৫ কোটি ৫৪ লাখ ৫১ হাজার টাকা, প্রবাসে ৪৭৪ জনের ১ কোটি ৪১ লাখ ৪১ হাজার টাকা এবং সমতায় ১ হাজার ৮২২ জনের ৪৭ লাখ ৬৯ হাজার টাকা চাঁদা জমা পড়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম