ঢাকা ০২ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার গণপরিবহন ব্যবস্থা সুশৃঙ্খল করতে চান প্রধানমন্ত্রী ভিসা নিয়ে যে বার্তা দিলেন ভারতীয় হাইকমিশনার সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৩১ খামেনি হত্যাকাণ্ডে পাকিস্তানজুড়ে সহিংসতা, নিহত ২৩ ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দেশের জন্য অশনিসংকেত ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৯.৫ শতাংশ ইরানকে কঠোর হুঁশিয়ারি সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের রকেট হামলায় ইরানে ২০ ভলিবল খেলোয়াড় নিহত

চাঁদাবাজ কমলে নিত্যপণ্যের দাম কমবে: অর্থ উপপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর, ২০২৪,  2:06 PM

news image

চাঁদাবাজ কমলে নিত্যপণ্যের দাম কমবে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, চাঁদাবাজ কমলে নিত্যপণ্যের দাম কমবে। এজন্য ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠো হওয়ার জন্য। শনিবার (৭ সেপ্টেম্বর) নগরীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স ম্যানেজম্যান্টের (বিআইজিএম) সভা শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। বাজার কারসাজিকারীদের প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। তিনি আরও্র বলেন, আলু ও পেঁয়াজে ট্যাক্স কমানো হয়েছে। দাম শুধু কাওরানবাজারে দেখলে হবে না অন্যান্য বাজার দেখতে হবে। কাওরানবাজারে চারবার হাত বদল হয় নিত্যপণ্যের এটা বন্ধ করা হবে। এসময় অর্থ উপদেষ্টা বলেন, আর্থিক খাতের রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটা আরও দৃশ্যমান হবে। দৃশ্যমান হলে সবকিছু আপনারা দেখতে পাবেন। উপদেষ্টা আরও বলেন, কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় এনবিআর অর্থ লোপাটকারীদের সহজে ধরে ফেলবে। শিল্প কারখানা কারখানা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পোশাক খাতের অস্থিরতা কমাতে মালিক শ্রমিক এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। দ্রুত এটা সমাধান হবে। রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, একটা ইউনিট আগে চালু হোক। এরপরে দ্বিতীয় ইউনিটের কাজ শুরু হবে। আগে একটা চালু হোক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম