ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গ্যাস-বিদ্যুতের সংকট আরও এক সপ্তাহ চলতে পারে ২৩ বছর পর ইরাক ছাড়ছে সব মার্কিন সেনা যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান চিকিৎসা চালিয়ে যেতে আবারও লন্ডনে ইলিয়াস কাঞ্চন বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে : নুরুল হক নারী কেবিন ক্রু’র যৌন হয়রানির মামলার সমঝোতায় ৪.৫ মিলিয়ন ডলার দিচ্ছে এয়ারলাইনস এক্সে ফাঁস ‘দ্য ওডিসি’, কয়েক ঘণ্টায় দেখল ২১ লাখের বেশি মানুষ ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা জাপানের উত্তর সমুদ্রপথে ভারত-চীনকে নিয়ে নতুন বাণিজ্যিক জোটের ইঙ্গিত পুতিনের

তিন মাসে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ২০ লাখ

#

আইটি ডেস্ক

৩০ এপ্রিল, ২০২৩,  10:38 AM

news image

চলতি বছরের প্রথম তিন মাসে (মার্চ পর্যন্ত) দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ২০ লাখ। এই সময়ে বেড়েছে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যাও। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) সর্বশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ১২ কোটি ৬১ লাখেরও বেশি। তাদের মধ্যে ১১ কোটি ৪০ লাখের বেশি মোবাইল ইন্টারনেট গ্রাহক এবং ১ কোটি ২০ লাখ মানুষ ব্রডব্যান্ড ব্যবহারকারী। এ সময়ে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ৩০ লাখ বেড়ে ১৮ কোটি ৩৮ লাখে দাঁড়িয়েছে। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক ৮ কোটি ৩০ লাখ, রবির ৫ কোটি ৫৫ লাখ, বাংলালিংকের ৪ কোটি ১৩ লাখ এবং টেলিটকের ৬৬ লাখ। টেলিটক ছাড়া বাকি তিন অপারেটরের গ্রাহক সংখ্যা বেড়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম