ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল বাস ভাড়া বাড়াল সরকার মনিরা শারমিনেরও মনোনয়ন বাতিল তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ এ বছরেই চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব নয়: ইরান সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আরও দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে নতুন দাম জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

তিন বিভাগে ভারি বর্ষণের পূর্বাভাস

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুন, ২০২২,  3:35 PM

news image

রোববার (১২ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া অন্যান্য বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এদিন সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। ২৪ ঘণ্টায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, আগামী ৩ দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ার আকারে ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। রোববার (১২ জুন) সন্ধ্যা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার (১১ জুন) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রোববার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নেত্রকোনায় সর্বোচ্চ ৭৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় কুড়িগ্রামের রাজারহাটে ৭৩, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭০, রংপুরে ৪৮, নীলফামারীর সৈয়দপুরে ৪৫, দিনাপুরে ২৭ এবং নীলফামারীর ডিমলায় ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া সিলেট এবং কিশোরগঞ্জের নিকলিতেও বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া চিত্রে বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। ঢাকায় রোববার সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে এবং সোমবার (১৩ জুন) ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ১০ মিনিটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম