ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

তিন বছর পর সাব্বিরের ব্যাটে দুর্দান্ত সেঞ্চুরি

#

ক্রীড়া প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২২,  7:55 PM

news image

বিকেএসপির চার নম্বর মাঠে ডিপিএলের সুপার লিগের প্রথম ম্যাচে ১২৫ রানের অসাধারণ ইনিংস খেলেছেন সাব্বির আহমেদ। সোমবার (১৮ এপ্রিল) নবাগত রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে সাভারে খেলতে নেমে এ সেঞ্চুরি তুলে নেন তিনি। প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে মাশরাফি বিন মর্তুজার দল লিজেন্ডস অব রূপগঞ্জ যখন দ্রুত দুই ওপেনারকে হারিয়ে বসে, তখনই ব্যাট হাতে বিধ্বংসী রূপ ধারণ করেন সাব্বির। ১১১ বলে ১২৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।চার আর ছক্কায় তিনি মাতিয়ে তোলেন বিকেএসপির মাঠটি। মোট ৮টি বাউন্ডারি এবং ৮টি ছক্কার মার মারেন সাব্বির। মুকিদুল ইসলাম মুগ্ধর করা বলে শরিফুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ১২৫ রানে সাজঘরে ফেরেন এই মারকুটে ব্যাটার।সাব্বিরের পাশাপাশি লিজেন্ডস অব রূপগঞ্জের চিরাগও খেলেছেন বড় ইনিংস। ৬৬ বলে ৯৫ রান করেছেন তিনি। দুই দুজনের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২৫ রান তুলেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম