ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

তিন নদীর পানি বিপৎসীমার ওপরে, পানিবন্দি হাজারো মানুষ

#

নিজস্ব প্রতিনিধি

০২ সেপ্টেম্বর, ২০২৩,  6:32 PM

news image

টাঙ্গাইলে তিনটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার ভূঞাপুর, কালিহাতী ও সদর উপজেলার হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। চরাঞ্চলের নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় আমন ধান ও শাকসবজি পানির নিচে চলে গেছে। শনিবার (২ সেপ্টেম্বর) টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, যমুনা নদীর পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার ও ঝিনাই নদীর পানি বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার ওপরে রয়েছে। এদিকে, যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বেশ কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। গেল কয়েকদিনে ভূঞাপুর উপজেলার পাটিতাপাড়া এলাকার শতাধিক ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। রক্ষা পায়নি কবরস্থান ও ঈদগাহ মাঠ। গৃহহীন লোকজন খোলা আকাশের নিচে বসবাস করছে। ভাঙন হুমকিতে রয়েছে বিদ্যালয়, মসজিদসহ বহু স্থাপনা। বন্যাকবলিত এলাকা পরিদর্শন গিয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন বলেন, ভূঞাপুর উপজেলার গাবসারা, অর্জুনা ও নিকরাইল ইউনিয়ন বন্যাকবকিত হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সব ধরনের সহযোগিতা দেয়া হবে। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো সাজ্জাদ হোসেন জানান, যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরও দুয়েকদিন পানি বাড়তে পারে। তবে বড় ধরনের কোনো বন্যার আশঙ্কা নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম