ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

তিন দিন ধরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৯ নভেম্বর, ২০২৫,  5:00 PM

news image

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় ইঞ্জিন বিকল একটি মাছধরা ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার (৮ নভেম্বর) দুপুরে টহল অভিযানের সময় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ সাগরে ভাসমান ওই ট্রলারটি শনাক্ত করে উদ্ধার অভিযান পরিচালনা করে। নৌবাহিনী জানায়, কুতুবদিয়া লাইটহাউজ থেকে প্রায় ২০ মাইল দূরে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে জেলেরা সাগরে ভাসমান ছিলেন। বিপদগ্রস্ত জেলেরা নৌবাহিনীর জাহাজের দৃষ্টি আকর্ষণ করলে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেওয়া নৌ সদস্যরা দ্রুত ট্রলারসহ জেলেদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা, খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। পরবর্তীতে উদ্ধারকৃত জেলেদের ও ট্রলারটিকে নিরাপদে তীরে এনে পরিবার ও মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া জেলেরা জানায়, গত ৬ নভেম্বর থেকে ইঞ্জিন বিকল অবস্থায় তারা গভীর সমুদ্রে তিন দিন ধরে আটকা পড়ে ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম