ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না: আইনমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি খুলনায় বন্ধ হওয়ার পথে দেশসেরা লেদার কারখানা এশিয়ান গেমস: আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটস দাস সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পাঁচ দফার অভিযানে ২ হাজারের অধিক আটক বাংলাদেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি : প্রধানমন্ত্রী আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

তিন দিনে ৬০ ইসরায়েলি সামরিক যান ধ্বংসের দাবি হামাসের

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ নভেম্বর, ২০২৩,  4:46 PM

news image

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধে গত তিন দিনে ইসরায়েলের ৬০টির মতো সামরিক যান ধ্বংস করার দাবি করেছে সেখানকার প্রতিরোধ গোষ্ঠী হামাসের যোদ্ধারা। হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা সোমবার এই দাবি করেছেন। তিনি বলেছেন, এসব সামরিক যানের মধ্যে কমপক্ষে ১০টি ছিল সৈন্য বহনকারী গাড়ি। তিনি আরো বলেন, “শনিবার আমাদের যোদ্ধারা [ইসরায়েলি] পদাতিক বাহিনীর সামরিক যানে ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছিল, এতে শত্রু সৈন্যরা উল্লেখযোগ্যভাবে আহত হয়েছে। আমাদের প্রতিরোধ যোদ্ধারা শত্রু সৈন্যদের চিৎকার শুনেতে পেয়েছে। তারা সাহায্যের জন্য চিৎকার করছিল।” সূত্র: প্রেসটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম