ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

তিন গার্মেন্ট মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির উদ্যোগ

#

নিজস্ব প্রতিবেদক

০২ সেপ্টেম্বর, ২০২৫,  10:20 PM

news image

শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে মালিকপক্ষের গাফিলতি এবং দীর্ঘদিন বিদেশে অবস্থান করার অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনটি গার্মেন্ট মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ  ‘চিফ অ্যাডভাইজারে (জিওবি)’  এক পোস্টে এ কথা জানানো হয়। অভিযুক্ত ব্যক্তিরা হলেন- টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন শামীম, ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলাহ ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ এবং রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম আদালত, গাজীপুর এবং প্রথম ও তৃতীয় শ্রম আদালত, ঢাকা দায়ের করা মামলার ভিত্তিতে এ উদ্যোগ নিয়েছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এ বিষয়ে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ। যারা শ্রমিকদের প্রতি অন্যায় করবে আমরা তাদের প্রতি কঠোর হব। শ্রম অধিকার লঙ্ঘন ও সংশ্লিষ্ট আইনগত অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাগুলো চলমান রয়েছে। অভিযুক্তদের দেশে ফেরত এনে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা দেয়ার লক্ষ্যে সরকার এ উদ্যোগ নিয়েছে। কারখানা মালিক, ব্যবস্থাপনা পরিচালকদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দফতরের অতিরিক্ত ইনস্পেক্টর জেনারেল (এনসিবি) স্বাক্ষরিত পত্রের মাধ্যমে রেড নোটিশ জারির অনুরোধ ইন্টারপোল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। এ বিষয়ে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, কারখানার মালিকদের দ্বারা শ্রমিকদের ন্যায্য অধিকার সম্পর্কে অসহযোগী বা অবহেলাযুক্ত আচরণ সহ্য করা হবে না। এ ধরনের কার্যকলাপের জন্য পরিণতি হতে হবে। আমি শ্রম উপদেষ্টার দৃঢ় পদক্ষেপের জন্য তাকে ধন্যবাদ জানাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম