ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

তাহিরপুরে হাওর বাঁচাতে পাটলাই নদী খনন বন্ধের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

#

১৯ জানুয়ারি, ২০২৪,  10:06 PM

news image

একে মিলন সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সুলেমানপুর বাজারে মহালিয়া এবং গুরমার হাওর বাঁচাতে  পাটলাই নদী খনন বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার সুলেমানপুর  বাজারে এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ২নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ.লীগ নেতা আব্দুর রফের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য সিরাজুল হকের  সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মওলানা এনামুল হক,সাবেক ইউপি সদস্য আলকাছ উদ্দিন,জুনায়েদ আহমদ, সিব্বির আহমদ,রফিক উদ্দিন প্রমুখ। এ সময় বক্তারা বলেন,হাওরের জমিতে চাষাবাদ করে পরিবারের ভরণ-পোষন মেটাচ্ছে তারা। এই জমিতে হাজার হাজার মন ফসল পাচ্ছে।পাটলাই নদী খনন করা হলে ফসলী জমি ক্ষতিগ্রস্ত হবে। না খেয়ে থাকতে হবে পরিবার পরিজন নিয়ে। এজন্য পাটলাই নদীতে খনন কার্যবন্ধের জোড় দাবি জানান বক্তারা। মানববন্ধন এর আগে,সুনামগঞ্জ ১আসনের সংসদ সদস্য, এ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার ও জেলা প্রশাসক মো: রাশেদ ইকবাল চৌধুরী সহ স্থানীয় প্রশাসনের বরাবর গণসাক্ষর সম্মিলিত  স্মারকলিপি হস্তান্তর করেন এলাকাবাসী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম