ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২৬,  12:55 PM

news image

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে চলা শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে আর কোনো বাধা নেই তার। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত রয়েছেন। শুনানিতে আপিলকারী প্রার্থী ও তাদের প্রতিনিধিরা প্রয়োজনীয় কাগজপত্রসহ অংশ নিচ্ছেন।গত ৩ জানুয়ারি যাচাই-বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম জারার মনোনয়ন অবৈধ বলে ঘোষণা দেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে দুদিন পর ৫ জানুয়ারি নির্বাচন কমিশনে অপিল করেন তাসনিম জারা। আপিল করার শেষ দিন গত শুক্রবার (৯ জানুয়ারি) পর্যন্ত নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আবেদন জমা পড়ে। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে। ইসি সূত্রে জানা গেছে, শনিবার ১ থেকে ৭০ নম্বর আপিল, রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর আপিল এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। পরবর্তী আপিল শুনানির তারিখও জানিয়ে দেবে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম