ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি

#

ক্রীড়া প্রতিবেদক

২৮ জুলাই, ২০২৫,  9:23 PM

news image

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে রাজধানীর মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, রোববার (২৭ জুলাই) রাতে মিরপুর ১ নম্বর এলাকায় এই ঘটনা ঘটে। জিডি অনুযায়ী, ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভ দাবি করেন, তাসকিন আহমেদ তাকে ফোনে ডেকে নিয়ে গিয়ে শারীরিকভাবে আঘাত করেন এবং হুমকি দেন। সৌরভের অভিযোগ, তাসকিন তাকে কিল-ঘুষি মেরে মারধর করেন। জানা গেছে, তাদের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। মিরপুর মডেল থানার একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অভিযোগটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে এবং ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে এখনো থানার কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি। এ ঘটনায় তাসকিন আহমেদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে এবং হোয়াটসঅ্যাপেও কোনো সাড়া পাওয়া যায়নি। একইভাবে, তার বাবা আব্দুর রশিদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। উল্লেখ্য, তাসকিন আহমেদ সম্প্রতি ২৪ জুলাই পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিলেন। ম্যাচটি অনুষ্ঠিত হয় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। জাতীয় দলের একজন পরিচিত মুখের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় ক্রিকেট অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তদন্তের অগ্রগতি ও সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে চূড়ান্ত মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। তাসকিন গত ২৪ জুলাই শেষ হওয়া বাংলাদেশ–পাকিস্তান তৃতীয় টি–টোয়েন্টিতে খেলেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম