ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানান সুনামগঞ্জ যুবদলের নেতৃবৃন্দ

#

০৪ জানুয়ারি, ২০২৫,  1:23 PM

news image

একে মিলন সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বপ্রাপ্ত হয়েছেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা যুবদলের সহ সভাপতি ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন। আমিনুর রশিদ আমিন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হওয়ায় তাৎক্ষণিক উচ্ছ্বাস প্রকাশ করছেন তার দলের শীর্ষ নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বাক্ষরিত প্যাড ও আমিনুর রশিদ আমিনের ছবি পোস্ট করে অভিনন্দনও জানাচ্ছেন তারা। গুরুত্বপূর্ণ এই দায়িত্ব অর্পণ করায় জেলা যুবদলের সহ সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েস, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানান জেলা যুবদলের  নেতৃবৃন্দ।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম