ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী সাগরে লঘুচাপের শঙ্কা, টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা রাজধানীর আড়াই শ চেকপোস্টে নিরাপত্তা জোরদার জাতিসংঘে প্রথমবার ভাষণে যেসব বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী সুনামগঞ্জে ৩ সন্তানকে হত্যার ঘটনায় বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ মিলবে বিসিক কার্যালয় থেকেই, যারা পাবেন হঠাৎ সৌদি আরবের ৮ এলাকায় জরুরি সতর্কতা জারি ঢাকা থেকে রংপুরের পথে ১১ দলীয় ঐক্যের লংমার্চ পে স্কেলের প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে আজ

তারাকান্দায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

৩১ জুলাই, ২০২৪,  6:30 PM

news image

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এতে বাস চালক আহত হয়েছেন বলে জানা গেছে।বুধবার (৩১ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার কাকনী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার টেঙ্গুরিয়াকান্দা বড় বাড়ি গ্রামের বাসিন্দা মৃত আব্বাস আলীর ছেলে হারুন অর রশিদ (৪০) এবং স্থানীয় নলচাপড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রশিদের ছেলে সোহৃল মিয়া (২৮)। এর মধ‍্যে হারুন অটো চালক। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী জানান, জামালপুরের বকশিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জননী পরিবহনের একটি বাস ঘটনাস্থল এলাকায় এসে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি ব‍্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণহারা বাসটি স্থানীয় একটি ইলেকট্রিক দোকানে ধাক্কা দিয়ে ধুমড়েমুচড়ে দেয়। এ ঘটনায় অটো চালকসহ দুইজন নিহত হয়েছে। তিনি আরও জানান, ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ রয়েছে। শুনেছি বাস চালক আহত হয়েছে। তবে তার বিস্তারিত এখনও জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম