ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

তামিলনাড়ুতে ট্যুরিস্ট বাস খাদে পড়ে নিহত ৮

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ অক্টোবর, ২০২৩,  4:52 PM

news image

ভারতের তামিলনাড়ু রাজ্যে একটি ট্যুরিস্ট বাস খাদে পড়ে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। রোববার (১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে বলা হয়, তামিলনাড়ুর নীলগিরিস জেলার কুনুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাসটি খাদে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেন। বাসটিতে ৫৫ জন যাত্রী ছিল এবং তারা টেনকাসি যাচ্ছিলেন। পুলিশ ধারণা করছে, নীলগিরিস জেলার কুনুরের কাছে একটি বাঁকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি নিচে পড়ে যায়। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এদিকে দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ছাড়া আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম