ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

তামিম একাই জিতালেন ঢাকাকে

#

ক্রীড়া প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০২২,  12:14 PM

news image

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের ১০ ম্যাচে তামিম তাণ্ডবে জয় পেয়েছে মিনিস্টার ঢাকা। এই ম্যাচে ঢাকার হয়ে তামিম ইকবাল ৬১ বলে ১৫টি চার ও তিন ছক্কায় করেন শত রান। বিপিএলে এটার তার দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ২০১৯ সালে ঢাকার বিপক্ষে কুমিল্লা ভিক্টোয়ান্সের হয়ে ৬১ বলে ১০টি চার ও ১১টি ছক্কায় ১৪১ রানের হার না মানা ইনিংস খেলেন তামিম। তামিম ইকবালের সেঞ্চুরিময় ইনিংসের কাছে হার মানতে হয় ল্যান্ডন সিমন্সদের সিলটকে। ৫ উইকেটে ১৭৫ রান করেও ৯ উইকেটে হেরে যায় সিলেট।

তামিম ইকবাল ও মোহাম্মদ শেহজাদের ব্যাটিং তাণ্ডবে ১৮ বল হাতে রেখেই ৯ উইকেটের বড় জয় পায় ঢাকা। শুক্রবার টস হেরে প্রথমে ব্যাটিং করে সিলেট। ইনিংস ওপেন করতে নেমে ১৮.৪ ওভারে আন্দ্রে রাসেলের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন সিমন্স। তার আগে ৬৫ বলে ১৫টি চার ও ৫টি ছক্কায় করেন ১১৬ রান। সিমন্সের ব্যাটিং তাণ্ডবে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান করে সিলেট। ১৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই তাণ্ডব চালিয়ে যান ঢাকার দুই ওপেনার তামিম ইকবাল ও মোহাম্মদ শেহজাদ। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ২৮ বলে ফিফটি তুলে নেন তামিম। আর সেঞ্চুরি করতে খেলেন ৬১ বল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম