ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টানা তৃতীয় দফায় ৭৬৯৮ টাকা কমল স্বর্ণের দাম স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি, আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩ পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ বড় সংকটে আবাসন খাত, অনিশ্চয়তার মুখে লাখো মানুষের কর্মসংস্থান ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল ভারত, ১৭২ দেশে মিলবে ই-ভিসা নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র শাপলা চত্বরে গণহত্যা: হাসিনা-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ ২০২৭ থেকে কানাডায় ১৪ শহরে স্থায়ীভাবে বসবাসের নতুন সুযোগ

তামিমের টি-২০ না খেলা নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

#

ক্রীড়া প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি, ২০২২,  4:45 PM

news image

ছয় মাসের জন্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনার যে টি-টোয়েন্টিতে খেলতে চান না তা ২২ জানুয়ারি জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পরে এ প্রসঙ্গে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, কেউ যদি না চায় তাকে তো চাপ দেওয়া যাবে না। ক্রিকেট তো বসে থাকবে না, সামনে এগিয়ে যেতে হবে। সাময়িক অবসরের ঘোষণা দিয়ে তামিম বলেছিলেন, ‘গত কয়েক দিন ধরে বিসিবির সঙ্গে আমার মিটিং হয়েছে। বিশেষ করে জালাল ইউনুস ভাইয়ের সঙ্গে। আমি মনে করছি আগামী ছয় মাস টি-টোয়েন্টি নিয়ে ভাবব না। এই ছয় মাস আমার ওয়ানডে ও টেস্টে ফোকাস থাকবে।

এরপর যদি বোর্ড মনে করে আমাকে দলে দরকার আছে, আর আমিও প্রস্তুত থাকি তবে আবার খেলার ইচ্ছা আছে। আশা করব, এ সময়টায় দলের হয়ে যারা খেলবে তারা ভালোই করবে। আমার দরকার পড়বে বলে মনে হয় না।’ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নেই তামিম ইকবাল। আরও ছয় মাস বিরতিতে যাওয়ার বিষয়ে তামিমের সিদ্ধান্তকে পূর্ণ সম্মান জানিয়েছেন টিম টাইগার্সের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তামিমের সঙ্গে যদিও এ ব্যাপারে কথা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। তিনি বলেন, ‘তামিম তার মতামত জানিয়েছে। এটা পুরোপুরি তার বিষয়। আমার সঙ্গে সেভাবে কথা হয়নি। যেহেতু একটা টুর্নামেন্টের মাঝপথে আছি। আমরা যেটা জানি বোর্ডের সঙ্গে তার কথা হয়েছে। আমি তার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই।’ চলতি বিপিএলে মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন মিনিস্টার ঢাকার হয়ে খেলছেন তামিম ইকবাল। ব্যাট হাতেও দারুণ ছন্দে দেশসেরা এই ওপেনার। চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ সংগ্রাহক তামিম। টুর্নামেন্টের এবারের আসরের দ্বিতীয় সেঞ্চুরিও তার দখলে। তার এমন পারফরম্যান্সে মুগ্ধ কাপ্তান রিয়াদ। তিনি বলেন, ‘তামিম যখন ব্যাটিং করে তখন আমরা ভরসা করতে পারি। সে যখন সেঞ্চুরিটা করল, আমি অনেক দিন পর এত দুর্দান্ত একটা ইনিংস দেখতে পেয়েছি। এটা আউটস্ট্যান্ডিং নক ছিল।’


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম