ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বজয়ী কোরআন হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী আইডিয়াল স্কুল থেকে এজিবি কলোনী পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির বৈঠক দুপুরে নেপাল বিপর্যয়ের পেছনে জলবায়ু পরিবর্তনের যোগসূত্র খুঁজে পেলেন বিজ্ঞানীরা যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন ও পাকিস্তান, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভারতের হরমুজে মার্কিন সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়েছে ইরান: ফক্স নিউজ অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র এলিজা সুদানে সোনার খনি ধসে নিহত বেড়ে ৮২ সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ, জাতিসংঘে পাকিস্তানকে আক্রমণ করল ভারত

তাপমাত্রা কমার আভাস, নেই বৃষ্টির শঙ্কা

#

নিজস্ব প্রতিনিধি

০৯ ডিসেম্বর, ২০২৩,  4:58 PM

news image

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে আকাশে সৃষ্টি হওয়া মেঘ থেকে বৃষ্টি, এর প্রভাবে গত দুই দিনে কমে যেতে শুরু করেছে তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় আরও কয়েক ডিগ্রি তাপমাত্রা কমে যেতে পারে। তবে আর বৃষ্টির শঙ্কা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে এবং সকালের কুয়াশা কেটে দুপুরে সুর্যের দেখা পাওয়া যেতে পারে বলেও আশা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টায় আর বৃষ্টি হবে না। আবহাওয়া শুষ্ক থাকবে। সূর্যও উঠতে পারে। তবে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমে যেতে পারে- বলছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। তিনি বলেন, ১৪ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা অল্প অল্প করে কমতে থাকবে। এর পর দ্রুত কমবে এবং এই মাসের শেষ দিকে একটি শৈত্যপ্রবাহ হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়,

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বান্দারবানে ২৯ মিলিমিটার। এছাড়া সিলেটে ২৮, ফেনী ও টাঙ্গাইলে ২৩, টেকনাফ ও নিকলীতে ২০, ময়মনসিংহ ও রাজশাহীতে ১৯, বগুড়ায় ১৮, শ্রীমঙ্গল ও তাড়াশে ১৭, ঈশ্বরদীতে ১৬, কুমারখালি ও ফরিদপুরে ১৫, ঢাকায় ১৩, নেত্রকোনায় ১২, চুয়াডাঙ্গায় ১১ এবং কুতুবদিয়ায় ১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম