ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

তাপপ্রবাহ অব্যাহত থাকবে আরও ২-৩ দিন

#

নিজস্ব প্রতিবেদক

২৬ এপ্রিল, ২০২২,  1:57 PM

news image

ছবি : সংগৃহীত

সিলেট ও ময়মনসিংহ বিভাগ বাদে সারাদেশের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার (২৬ এপ্রিল) এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে, রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলে বয়ে যাওয়া তীব্র তাপদাহ এবং বরিশাল, পটুয়াখালী, দিনাজপুর ও রাঙামাটিসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, রাজধানীতে গতকালের মতোই রোদ থাকবে এবং গরম অনুভূত হবে। আগামী ২-৩ দিন তাপমাত্রা একই রকম থাকবে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী ও ঈশ্বরদিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম