ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

তানোরে জাম পাড়তে গিয়ে প্রাণ গেল কিশোরের

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জুন, ২০২৪,  11:03 PM

news image

গাছ থেকে জাম পাড়তে গিয়ে প্রাণ হারিয়েছে জয়নাল হোসেন (১৩) নামের এক কিশোর। শনিবার (৮ জুন) সকালে রাজশাহীর তানোর উপজেলার সদর পৌরসভার শিতলী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জয়নাল ওই গ্রামের আব্দুল করিমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম। তিনি বলেন, ‘আজ সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদ এলাকায় ওই কিশোর জাম পাড়ার জন্য গাছে ওঠে। একপর্যায়ে দুর্ঘটনাবশত সে গাছ থেকে মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। পরে বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’ আইনি প্রক্রিয়া শেষে দুপুরে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম