ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার এনসিটি-সিসিটি ইজারার প্রতিবাদে ৫ অক্টোবর বন্দরের প্রধান গেটে অবস্থান ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না: আইনমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি খুলনায় বন্ধ হওয়ার পথে দেশসেরা লেদার কারখানা এশিয়ান গেমস: আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটস দাস সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর

তানজানিয়ায় ভারী বর্ষণে নিহত ৪৭

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ ডিসেম্বর, ২০২৩,  4:47 PM

news image

তানজানিয়ায় ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া বহু মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, তানজানিয়ার উত্তরাঞ্চলের হানাং পর্বতের ঢালের কাছে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া ৮০ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। ওই অঞ্চলের বেশকিছু ঘরবাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার প্রচেষ্টায় সহায়তার জন্য জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছেন প্রেসিডেন্ট সামিয়া হাসান। বন্যাকে তানজানিয়ায় সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বলা হয়ে থাকে। বন্যায় প্রতি বছর দেশটিতে কয়েক হাজার মানুষ ক্ষয়ক্ষতির শিকার হন। গত মাসে তানজানিয়ায়, স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের ফলে রাজধানী দারুস সালাম এবং কিগোমা, কাগেরা, গেইতা ও উনগুজা এলাকায় প্রাণহানি এবং বহু সম্পত্তি ধ্বংস হয়ে গেছে। এদিকে চলতি মাসে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া সংস্থা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম