ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল

তাইওয়ান প্রণালিতে তিনদিনের সামরিক মহড়া শুরু চীনের

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ এপ্রিল, ২০২৩,  4:22 PM

news image

তাইওয়ান প্রণালিতে তিন দিনের সামরিক মহড়া শুরু করেছে চীন।  আল জাজিরার খবার অনুসারে, শুক্রবার চীনের ১০টি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করে। এই রেখাকে দুই দেশের মধ্যে অলিখিত সীমানা মনে করা হয়। শনিবার এই রেখা পার হয়ে চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় টহল দিয়েছে বলে জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাইওয়ানের প্রেসিডেন্ট বর্তমান যুক্তরাষ্ট্র সফর করছেন। সেখানে তিনি দেশটির হাউস স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এটা নিয়ে বেজায় চটেছে চীন। তারা সামরিক মহড়া শুরু করেছ। এই মহড়া চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত। এদিকে তাইওয়ানের ব্যাপারে সামরিক চাপপ্রয়োগ না করে কূটনৈতিকপন্থা অবলম্বনের জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এ সম্পর্কে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল সাংবাদিকদের বলেন, আমরা তাইওয়ানের ওপর সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ বন্ধ করতে বেইজিং-এর প্রতি আহ্বান জানাচ্ছি।  এর পরিবর্তে আমরা অর্থবহ কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানাচ্ছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম