ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

তলোয়ার-রাইফেল নিয়ে বক্তব্যে: ক্ষমা চেয়েছেন সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জুলাই, ২০২২,  9:09 PM

news image

নির্বাচনে ক্ষমতার ব্যবহার নিয়ে তলোয়ার-রাইফেলের ব্যবহার নিয়ে দেয়া বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের তৃতীয় দিন মঙ্গলবার আগের ওই বক্তব্যের জন্য ক্ষমা চান তিনি। মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংলাপে অংশ নিতে আসে ইসলামী ঐক্যজোট। আসছে দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নানা পরামর্শের পাশাপাশি তাদের বক্তব্যে উঠে আসে সংলাপের প্রথম দিনে অস্ত্র নিয়ে প্রতিরোধ সংক্রান্ত সিইসি'র বক্তব্যের বিষয়। ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে সিইসি বলেন, ভোটাররা যেন কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে লক্ষ্যে কাজ করছে কমিশন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চায় ইসি। সংলাপে ভোটের নির্বিঘ্ন পরিবেশ, স্পর্শকাতর এলাকায় সেনা মোতায়েন, ইভিএম ব্যবহারসহ ১১ দফা দাবি জানায় ইসলামী ঐক্যজোট। তবে সকালে কল্যাণ পার্টি আমন্ত্রিত থাকলেও এতে অংশ নেয়নি দলটি। এছাড়া বিকেলে সাম্যবাদী দল ও খেলাফত মজলিসের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। সংলাপে এদিন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনীর নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। এতে সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম