ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

তরমুজ না কেটে যেভাবে বুঝবেন টকটকে লাল না ফ্যাকাশে

#

লাইফস্টাইল ডেস্ক

২৭ এপ্রিল, ২০২৩,  6:42 PM

news image

গ্রীষ্মকালে যে কয়েকটি ফলে বাজার ছেয়ে যায় তার মধ্যে অন্যতম তরমুজ। শরীরে বিভিন্ন খনিজের ঘাটতি মেটাতে সাহায্য করে ফলটি। কিন্তু মুশকিল হল, তরমুজ লাল ও মিষ্টি না হলে অনেকেই তা খেতে পছন্দ করেন না। তাই বাজারে তরমুজ কিনতে গিয়ে কেটে পরখ করে দেখতে চান প্রায় সবাই। কিন্তু তরমুজ না কেটেও টকটকে লাল না ফ্যাকাশে তা বুঝবেন কীভাবে? বাজারে সাধারণত দুই ধরনের তরমুজ পাওয়া যায়। একটি কালচে সবুজ এবং অন্যটি হালকা সবুজ রঙের, গায়ে গাঢ় সবুজ ডোরাকাটা দাগ। কিন্তু কোনটি বেশি মিষ্টি এবং রংটিও বেশ মনোগ্রাহী, তা তরমুজ না কেটেও বুঝতে পারবেন মাত্র তিনটি উপায়ে।

তরমুজের গায়ে হলুদ দাগ

বাজারে গিয়ে চকচকে, কালচে সবুজ গা দেখে তরমুজ কিনলেন, কিন্তু বাড়ি গিয়ে কেটে দেখলেন ফ্যাকাশে। তাই শুধু রং দেখলে হবে না। দেখতে হবে তরমুজের গায়ে হলদে ছোপ রয়েছে কি না। অভিজ্ঞরা বলছেন, এই দাগ থাকলে তরমুজ তুলনামূলক ভাবে মিষ্টি হয়।

শব্দ শুনে বুঝতে হবে

তরমুজের গায়ে হালকা থাবা দিয়ে শব্দ পরখ করে দেখার চেষ্টা করুন। যেটার শব্দ তুলনামূলক ভাবে গভীর, ফাঁপা নয়— সেগুলো খেতে মিষ্টি এবং রসালো হয়।

তরমুজের আকার

অনেকেই মনে করেন, মাঝারি মাপের লম্বাকৃতি তরমুজগুলো লাল হয় এবং তাতে মিষ্টির পরিমাণও বেশি থাকে। তুলনায় নিরেট গোল দেখতে তরমুজগুলো স্বাদ পানসে হয় এবং রং খুব একটা লালও হয় না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম