ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

তথ্যপ্রযুক্তির যুগে সাইবার নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০১ জুলাই, ২০২৬,  2:04 PM

news image

তথ্যপ্রযুক্তির এই যুগে সাইবার নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১ জুলাই) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ফেসবুক পেজ ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে সঙ্গে নিরাপত্তার ধারণায় গুণগত পরিবর্তন এসেছে। কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারার থেকেও এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। তাই প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থায় তথ্যপ্রযুক্তিকে আরও আধুনিক ও সময়োপযোগী করে তুলতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রান্তিক কণ্ঠস্বর’ বাহিনীর বিভিন্ন সেবামূলক কার্যক্রম, জনসম্পৃক্ত উদ্যোগ এবং দেশের নিরাপত্তায় তাদের অবদান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম