ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা দেশের ৫৫তম বাজেট উত্থাপন চলছে নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫ ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগও থাকছে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদিত হলো প্রস্তাবিত বাজেট দেশে স্বর্ণের দাম কমলো ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা

ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ, ২০২৫,  11:12 AM

news image

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. হাফিজুর রহমান (৪২) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে।  রবিবার (২৩ মার্চ) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারারক্ষী শরীফসহ কয়েকজন কারারক্ষী তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭ টায় তাকে মৃত ঘোষণা করেন।  সে একটি হত্যা মামলায় বন্দী ছিলেন। যার বন্দী নম্বর- কয়েদি ৫৯৮/এ। সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্টরা (কারা কর্তৃপক্ষ) অবগত রয়েছেন।  সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বৈদ্বপুর গ্রামের আলিম উদ্দিন শেখের ছেলে হাফিজুর। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম