ঢাকা ২৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

ঢামেকে হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল আজ

#

নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০২৬,  11:20 AM

news image

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢামেক হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএস)। এতে স্বাক্ষর করেন সংগঠনটির সভাপতি ডা. মোস্তফা আমীর ফয়সাল ও সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম। বিবৃতিতে জানানো হয়, ঢামেকের মিলন চত্বরে ইন্টার্ন, ট্রেইনি চিকিৎসক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাম্প্রতিক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, গত বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অসুস্থ এক শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়াকে কেন্দ্র করে এ হামলা চালায়। এতে অন্তত দুই চিকিৎসক আহত হন। ঘটনার সঙ্গে জড়িত হিসেবে অমর একুশে হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নূরুল আমিন তায়েব, সদস্য মাহাদী হাসান সানিম ও মোবিন মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। এদিকে ঘটনার তদন্তে একই দিন উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে ডা. নাদিম আহমেদ-কে। শনিবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম