ঢাকা ১৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
উত্তরায় আজও শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট ভয়াবহ অগ্নিকাণ্ডের পর টঙ্গীর সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা তুলা উৎপাদন নিয়ে সরকারের ‘বড় পরিকল্পনা’ হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামে স্কুলছাত্রীর মৃত্যু সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান ছড়িয়ে পড়ছে ভয়ংকর মাদক ‘কুশ’ স্যালাইনের তীব্র সংকট জিএসপি সুবিধা কাজে লাগাতে জোর দিয়েছে বাংলাদেশ ও কিরগিজস্তান ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৫৯ মৌসুমীকে নিয়ে অপপ্রচারে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পুত্র ফারদিনের

ঢামেকে সাজাপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২৬,  11:15 AM

news image

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ইয়াসিন আরাফাত (২২) নামে এক সাজাপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু হয়েছে। বুধবার (রাত) পৌনে ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় কারারক্ষীদের মাধ্যমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মৃত ইয়াসিন আরাফাতের গ্রামের বাড়ি গাজীপুরের কোনাবাড়ী চৌরাস্তা এলাকায়। তার বাবার নাম মইজুল।


কারা সূত্রে জানা গেছে, ইয়াসিন আরাফাত এর আগে গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। অসুস্থ হয়ে পড়ায় উন্নত চিকিৎসার জন্য বুধবার তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার হয়ে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কারা কর্তিৃপক্ষের নির্দেশে কারারক্ষী জসীম উদ্দীনসহ কয়েকজন কারারক্ষী তার সঙ্গে ছিলেন।


ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে ইয়াসিন আরাফাত কোন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম