ঢাকা ১৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ, সাজেক সড়কে যান চলাচল বন্ধ উত্তরায় আজও শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট ভয়াবহ অগ্নিকাণ্ডের পর টঙ্গীর সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা তুলা উৎপাদন নিয়ে সরকারের ‘বড় পরিকল্পনা’ হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামে স্কুলছাত্রীর মৃত্যু সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান ছড়িয়ে পড়ছে ভয়ংকর মাদক ‘কুশ’ স্যালাইনের তীব্র সংকট জিএসপি সুবিধা কাজে লাগাতে জোর দিয়েছে বাংলাদেশ ও কিরগিজস্তান

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৫৯

#

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২৬,  11:30 AM

news image

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪২ টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।


বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৪ জন, লালবাগ বিভাগ ৪০ জন, ওয়ারী বিভাগ ৯২ জন, মতিঝিল বিভাগ ৪৯ জন, তেজগাঁও বিভাগ ১৯৬ জন, মিরপুর বিভাগ ২৬৩ জন, গুলশান বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৪০ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৩ জনকে গ্রেফতার করেছে। 


অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি, ১টি দেশীয় ওয়ান শুটারগান, ২২ কেজি ৮৯৬ গ্রাম গাঁজা, ১টি কলকী, ১৭০ পিস ইয়াবা, ৬১০০ পিস ট্যাপেন্টাডল, ১৪৯ ক্যান বিয়ার, ১টি মোটরসাইকেল, ৭৯০ প্যাকেট বিদেশি সিগারেট, ১.৫ আনা ওজনের ১টি স্বর্ণের কানের দুল, ৯টি মোবাইল ফোন, নগদ ৩৭ হাজার ৫৮০ টাকা ও ১জন ভিকটিমকে উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম