ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদ: ৩৬ শিক্ষার্থী পাচ্ছে ডিনস অ্যাওয়ার্ড

#

ঢাবি প্রতিনিধি:

২৬ ফেব্রুয়ারি, ২০২৩,  11:30 AM

news image

বিএসএস স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ৩৬ শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন। রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এ বছর অনুষদের ২০১৭, ২০১৮, ২০১৯ ও ২০২০ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ-প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা এ অ্যাওয়ার্ড পাচ্ছেন। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর মহাপরিচালক ড. বিনায়ক সেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম