ঢাকা ১৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সমস্যা সমাধানের জন্য নতুন ১৮টি বহুতল ভবন নির্মাণ করা হবে: প্রশাসক একনেক সভায় ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু দেশে বছরে ২৪ হাজার মানুষের মৃত্যু কারণ অতিরিক্ত লবণ গ্রহণ ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা উত্তরাধিকার সূত্রে পেয়েছি: তথ্যমন্ত্রী সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫১০ জন নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

ঢাবি অধিভুক্ত সাত কলেজের প্রথম মেধাতালিকা প্রকাশ

#

২৯ সেপ্টেম্বর, ২০২২,  10:39 AM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য বিষয় ও কলেজ পছন্দের প্রথম মেধাতালিকা প্রকাশ হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার পর ঢাবি অধিভুক্ত কলেজগুলোর জন্য নির্ধারিত ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, সাত কলেজের স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য কলেজ ও বিষয় পছন্দের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। 

তিনি আরও বোলেণ, এ বছরও অন্যান্যবারের মতো একাধিক মেধাতালিকা প্রকাশিত হবে। এরপর পর্যায়ক্রমে আরও দুটি মেধাতালিকা আগামী ৫ অক্টোবর (বুধবার) ও ১৫ অক্টোবর (শনিবার) প্রকাশ করা হবে। আর ১৮ অক্টোবর (মঙ্গলবার) থেকে নতুন এ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে গত মাসের ১২ আগস্ট সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা, ১৯ আগস্ট কলা ও সামাজিকবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা এবং ২৬ আগস্ট বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, চলতি বছর অধিভুক্ত এই সাতটি কলেজে স্নাতক শ্রেণিতে মোট আসন রয়েছে ২১ হাজার ৫১৩টি। যার মধ্যে বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসনসংখ্যা ৬৫০০টি, বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে মোট আসনসংখ্যা ৫৩১০টি এবং কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসনসংখ্যা ৯৭০৩টি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম