ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

ঢাবির কোয়াটার থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ, ২০২৪,  4:48 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আদ্রিতা বিনতে মোশারফ (২১) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (৩১ মার্চ) ভোরে রাজধানীর দক্ষিণ ফুলার রোডে ঢাবির আবাসিক কোয়ার্টারের ১৯ নম্বর ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত আদ্রিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোশারফ হোসেনের মেয়ে। বাবা মায়ের সাথে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে থাকতেন। তাদের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মজলিশপুর গ্রামে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাজিরুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ওই বাসায় গিয়ে আমরা শিক্ষার্থীকে বিছানায় শায়িত অবস্থায় দেখতে পাই। আদ্রিতার পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, নিজের ওড়না ফ্যানের সঙ্গে পেচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন তিনি। পরবর্তীতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কি কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন সে বিষয়ে পরিবার তেমন কিছুই জানাতে পারেনি। তিনি আরও বলেন, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম