ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ সাইফুল ইসলাম

#

১৭ সেপ্টেম্বর, ২০২৩,  6:37 PM

news image

মোঃ নজরুল ইসলাম: সাভার, আশুলিয়ায়। জমে উঠতে শুরু করছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ।ঢাকা-১৯ আসনে  আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেছেন একাধিক রাজনৈতিক ব্যক্তি। ইতিমধ্যে অনেকেই নির্বাচনে প্রার্থীতা ঘোষণা দিয়ে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় হাই কমান্ডের নেতাদের সাথে জোর তদবির শুরু করে দিয়েছেন।  তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের  মনোনয়ন চেয়ে সংবাদ সম্মেলন করেছেন আশুলিয়া থানা আওয়ামী লীগের  প্রতিষ্ঠাতা বিপ্লবী সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের সফল,জনপ্রিয় চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম। শুক্রবার সকালে  আশুলিয়া প্রেসক্লাব চত্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে নিজের প্রার্থীতা ঘোষণার পূর্বে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেছেন। তবে দল  যাকে মনোনয়ন দেবে তার হয়ে কাজ করার কথাও জানান তিনি। সংবাদ সম্মেলনে মুহাম্মদ সাইফুল ইসলাম  বলেন, সাভার পৌরসভা ও তিনটি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার। অন্যদিকে আশুলিয়া থানার ৫ ইউনিয়নে ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার। তার মধ্যে শুধু ধামসোনা ইউনিয়েন ভোটার ১ লাখ ৯৬ হাজারের বেশি। নির্বাচনে যেতে বিএনপির প্রার্থী সবসময় আশুলিয়া থেকেই হয়ে থাকে। আওয়ামী লীগের প্রার্থীও একই অঞ্চল থেকে হলে নির্বাচন প্রতিদ্বন্দিতামূলক ও সুন্দর  হবে। তাই আওয়ামী লীগ থেকে তাকে মনোনয়ন দেয়া হলে বিএনপির যেকোনো প্রার্থীর সাথে নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। তার বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন  দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আসন থেকে যাকে মনোনয়ন দেবেন, তিনিসহ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ তাকেই বিজয়ী করতে মাঠে থাকবেন। এ ব্যাপারে কোনও আপস নেই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের সদস্য এনামুল হক মুন্সি, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন আহমেদ ভূঁইয়া, স্থানীয় মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের নেতাকর্মী বিভিন্ন শ্রমিক ফেডারেশন ও সংগঠনের নেতা-কর্মীসহ সাভার আশুলিয়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম