ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ঢাকা-১৭ আসন নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০২৩,  2:35 PM

news image

নির্বাচন কমিশনে আপিলে ঢাকা-১৭ আসনের প্রার্থীতা ফিরে পেলেন আলোচিত কন্টেট ক্রিয়েটর হিরো আলম। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ বৃহস্পতিবার (২২ জুন) আপিল শুনানি শেষে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এর আগে গত ১৮ জুন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমসহ আটজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘চারটা আপিল ছিল। এর মধ্যে মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ও জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসানের আপিল গৃহীত হয়েছে। কমিশন আপিল গ্রহণ করেছে। স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম ভূঁঞার আপিল নামঞ্জুর হয়েছে। শেখ আসাদুজ্জামান জালালের আপিলও নামঞ্জুর হয়েছে।’ তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। পরদিন হবে প্রতীক বরাদ্দ। ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট নেওয়া হবে। থাকবে সিসি ক্যামেরাও। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সেই সময় ধরে পরবর্তী পাঁচ বছর মেয়াদ ধরলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে যিনি নির্বাচিত হবেন তিনি পাঁচ মাসের মতো সময়ের জন্য সংসদ সদস্য হবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম