ঢাকা ০৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস সকালে মধুর সঙ্গে হলুদ মিশিয়ে খাওয়ার উপকারিতা জেনে নিন পুলিশের গুলিতে প্রাণ গেল ইসরায়েলি সেনার নেপালের ভয়াবহ বিপর্যয়, ৫ কোটি ডলার সহায়তা চাইল জাতিসংঘ ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২ প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য ইরান-সংশ্লিষ্টতার অভিযোগে তুরস্কের ব্যাংককে মার্কিন নিষেধাজ্ঞা, পাল্টা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি ভূমি প্রশাসনে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক বরখাস্ত

#

ঢাবি প্রতিনিধি:

০১ সেপ্টেম্বর, ২০২৬,  11:10 AM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চার শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া এক শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৩১ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।


সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন- শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক ড. মাহবুবুর রহমান লিটু ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মশিউর রহমান। এদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। অন্যজন হলেন সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত মোতাবেক ডিগ্রি না থাকায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে সিন্ডিকে।


এ ছাড়া বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশের ভিত্তিতে ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. শবনম জাহানের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।


এছাড়াও সিন্ডিকেটে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানকে ডাকসু ২০১৯ এর সাধারণ সম্পাদক (জিএস) ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হলের প্রধান গেট বন্ধের সময়সীমা এক ঘণ্টা বাড়িয়ে রাত ১১টা পর্যন্ত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম