ঢাকা ১৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী প্রাণনাশের হুমকি, থানায় জিডি করলেন এনসিপির এমপি মিতু পাচার হওয়া অর্থ ফেরাতে ১০ বছর সময় লাগতে পারে: উপদেষ্টা ফরহানুল মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু বিজয় দিবসে নিরাপত্তার পরিকল্পনা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী মিডল্যান্ড ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০১তম সভা অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা আজ পূর্ণাঙ্গ অধিদপ্তর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন ৫ এমপি

#

ঢাবি প্রতিনিধি:

৩০ এপ্রিল, ২০২৪,  8:01 PM

news image

জাতীয় সংসদের পাঁচজন সদস্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড শিরীন শারমিন চৌধুরী। রোববার (২৮ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের কাছে পাঠানো এক চিঠিতে এই তথ্য জানানো হয়। পাঁচ সিনেট সদস্য হলেন- সংসদ সদস্য নূরুল ইসলাম নাহিদ, ইকবালুর রহিম, মেহের আফরোজ চুমকি, মাহমুদ হাসান রিপন ও বেনজীর আহমেদ। সংসদের উপ সচিব মোহাম্মদ মাহবুব জামিলের সই করা চিঠিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন-১৯৭৩ এর আর্টিকেল ২০ (১) ই ধারা অনুযায়ী স্পিকার এই সংসদ সদস্যদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম