ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা টেস্ট: অবশেষে ভাঙল পাকিস্তানের উদ্বোধনী জুটি

#

ক্রীড়া প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২১,  5:56 PM

news image

তাইজুলেই ভাঙল ওপেনিং জুটি। আবিদ আলী আর আবদুল্লাহ শফিক মিলে ১৮ ওভার ২ বল পর্যন্ত ছিলেন নির্ভার। টাইগার বোলারদের কোনও সুযোগই দেননি। মাঝে সাকিব তার তৃতীয় ওভারে এলবিডব্লুর আবেদন করলেও রিভিউতে বেঁছে যান শফিক। তবে তাইজুল ইসলাম তার পঞ্চম ওভার করতে এসে ফেরালেন এই ওপেনারকে।

৫০ বলে ২৫ রান করা শফিককে ক্লিন বোল্ড করেজুটি ভেঙেছেন ৫৯ রানে। চট্টগ্রাম টেস্টে অভিষেক হওয়া শফিক দুই ইনিংসেই পেয়েছিলেন অর্ধশতক। ঢাকা টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাট করতে নেমেও চেষ্টা করেছেন উইকেটে থিতু হবার। প্রথম টেস্টের প্রথম ইনিংসে আবিদ-শফিকের জুটি থেকে এসেছিল ১৪৬ রান, দ্বিতীয় ইনিংসে আসে ১৫১ রান। তবে চট্টগ্রাম টেস্টে তাইজুল ইসলাম নেন ৮ উইকেট।

পাকিস্তান দল: আবিদ আলী, আব্দুল্লাহ শফিক, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ, হাসান আলী, সাজিদ খান, নোমান আলী ও শাহিন আফ্রিদি।

বাংলাদেশ দল: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান, তাইজুল ইসলাম, খালেদ হোসেন, ইবাদত হোসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম