ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

#

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২৫,  1:15 PM

news image

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে আজ বৃহস্পতিবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ায় ছয়জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার সায়েন্সল্যাব এলাকায় এ ঘটনা ঘটে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে গত ২১ আগস্ট সিটি কলেজ ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। জানা গেছে, ১৯ আগস্ট সিটি কলেজের দুই ছাত্রের আইডি কার্ড কেড়ে নেওয়ার ঘটনা থেকে এই উত্তেজনা শুরু হয়। ওই ঘটনার জেরে আজও দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত ছয় শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীদের ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। পুলিশ দু’পক্ষকে সরিয়ে দেওয়ায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে যানবাহন চলাচল ‘স্বাভাবিক’ রয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম