ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ঢাকা ও টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে তিন জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুন, ২০২৫,  2:17 PM

news image

রাজধানীর মহাখালী ও গাজীপুরের টঙ্গী রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে নারীসহ ৩ জন প্রাণ হারিয়েছেন। রোববার (১ জুন) রাতে আলাদা স্থানে এসব দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক এইচ এম এ বাশার জানান, রোববার দিবাগত রাত পৌনে ৩টার নাখালপাড়া মহাখালী রেলগেটের মাঝামাঝি পাগলার পুলের কাছ থেকে অজ্ঞাত এক যুবকের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। রাত সোয়া ১টার দিকে দিকে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। ওই ব্যক্তির পরনে ছিল প্যান্ট ও গেঞ্জি। অপরদিকে, মহাখালী এলাকা থেকে রাত সোয়া ১টার দিকে আতিক নামের এক যুবককে (৩০) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়াও, টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, টঙ্গী রেলস্টেশন ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে সুমা (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি নেত্রকোনার আটপাড়া উপজেলার দিয়ার গ্রামের যতনের মেয়ে। তার স্বামীর নাম মো. রানা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম